হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার হামলায় নিহত ১

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অভিযুক্ত মো. বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপজাতিবিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিএনপি নেতা বাদশার সঙ্গে বিরোধ চলে আসছে চাচাতো ভাই জব্বারের। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে। গতকাল রোববার আদালতে হাজিরা দিতে যান বাদশা ও তাঁর সহযোগীরা। হাজিরা শেষে রাতে জব্বারের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বাদশা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আজ সোমবার সকাল ৬টার দিকে বাদশা ও তাঁর লোকজন জব্বারের বাড়িতে গিয়ে হামলা করেন। তাঁরা জব্বারসহ রবিউল, আজিজ, আলী ও লাল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা আফরোজ জানান, জব্বারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

চার বছরের মধ্যে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শেষ করা হবে: কৃষিমন্ত্রী

সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছচাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

কাল উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড, টাঙ্গাইলে সাজ সাজ রব

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইল: তাঁর কর্মস্থল পানছড়ি চিকিৎসা দেন ধনবাড়ী