হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে কৃষক লীগ নেতা আবদুল মালেক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

কৃষক লীগ নেতা আবদুল মালেক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবদুল মালেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১র দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবদুল মালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি। তিনি সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আগামীকাল রোববার সকালে আদালতে পাঠানো হবে।

সংসদে বলতে দেওয়া হয় না, জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়: নাহিদ ইসলাম

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন, ফেলা হচ্ছে জিও ব্যাগ

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

সখীপুরে ডোবায় মিলল বিধবার মরদেহ, পুলিশের ধারণা হত্যা

শিশু ভাতিজাকে হত্যার ২ বছর পর চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২