হোম > সারা দেশ > টাঙ্গাইল

দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম: গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 

ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বক্তব্য দিচ্ছেন গণশিক্ষা উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। আর এ বাংলাদেশ প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেনারেল পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসাইন মোহাম্মদ মাছীহুর রহমান। এরপর অতিথিরা সশস্ত্র বাহিনী দিবস ২০০৪ উপলক্ষে কেক কাটেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য এবং সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ দলের আটজন সদস্য উপস্থিত ছিলেন।

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার