হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সংঘর্ষ হওয়া দুই ট্রাক। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন।

দুর্ঘটনায় আহত হন চালক ও সহকারীসহ তিনজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হয়নি বলেও জানান এসআই।

ঈদে যানজট: ৭ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুর ট্রাক চলবে না

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

গোপালপুরে রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, আটক ৪ কসাই

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলে ৮টি আসনের ৭টিতে বিএনপি, একটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীর জয়