হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে জমি নিয়ে বিরোধে কৃষক হত্যা: ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

দুই আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীর জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হায়দার আলী সিকদারের ছেলে রওশন আলী (৫৬), মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)। এঁদের মধ্যে মোস্তাক পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৯ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে যান। এ সময় ওহাব সিকদার ও তাঁর চাচাতো ভাই দুলাল হোসেন বাধা দিলে আসামিরা তাঁদের ওপর হামলা চালান। এতে দুলাল হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আব্দুল ওহাব সিকদার বাদী হয়ে সখীপুর থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল ও তুলা মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সখীপুরে ইয়াবাসহ আটক যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা

মির্জাপুরে ওসির নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি

টাঙ্গাইলে নলকূপের পানির বিষক্রিয়ায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার, মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, উপপরিচালককে শোকজ

ছাত্রশিবিরের বিরুদ্ধে টাঙ্গাইলের মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশিয়ায় যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের মৃত্যুর দাবি: ভাইরাল অডিও ঘিরে টাঙ্গাইলে উৎকণ্ঠায় তিন পরিবার

ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু