হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে খামারকর্মীকে জবাই করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি 

ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে এক মুরগি খামারের কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তাঁর মরদেহ ফেলে রেখে যায় খামারের পেছনের ড্রেনে। পুলিশের প্রাথমিক ধারণা, চুরি করতে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে।

রোববার উপজেলার বল্লার রামপুর সড়কের পাশের বলদকুড়া এলাকায় মোরশেদ আলমের খামারে এ ঘটনা ঘটে। নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নুর ইসলামের ছেলে।

খামারমালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক ব্যক্তির মাধ্যমে তাঁর খামারে চাকরি নেন আখতার। তিনি একাই খামারে থেকে কাজ করতেন। সকালে খবর পান, খামারের পেছনে ড্রেনের পাশে তাঁর মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা খামারে চুরি করতে এসে আখতারকে জবাই করে ড্রেনে ফেলে রেখে যায়। খুনের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

চার বছরের মধ্যে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শেষ করা হবে: কৃষিমন্ত্রী

সখীপুরে সংরক্ষিত বন থেকে গাছচাপা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

কাল উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড, টাঙ্গাইলে সাজ সাজ রব

টাঙ্গাইলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইল: তাঁর কর্মস্থল পানছড়ি চিকিৎসা দেন ধনবাড়ী