হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার দরিরামপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মোতালেব হোসেন (৪০)। তিনি পাবনার ভাঙ্গুরা উপজেলর ময়দান দীঘি গ্রামের মো. নেক্কর আলীর ছেলে। তিনি প্রশিকা ধনবাড়ী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক। অপরজন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়া হাতিবান্ধা গ্রামের আলতাফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে এলে সামনের চাকা ফেটে গিয়ে রাস্তার ওপরই উল্টে যায়। এ সময় ধনবাড়ী থেকে মধুপুরগামী একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রশিকার ব্যবস্থাপক মো. মোতালেব হোসেন। মধুপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদ হাসান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মোতালেব হোসেনকে উদ্ধার করেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন আজকের পত্রিকাকে বলেন,  ‘আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার