হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিরাপদ ও পুষ্টিকর ফল নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্যসম্মত উপায়ে আনারস উৎপাদন এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও পুষ্টিকর ফল নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বাণিজ্যিকভাবে ফল চাষ, সংরক্ষণ ও পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর হরমোন ও রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরের মহিষমাড়া এলাকায় ফকির মাহবুব আনামের খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরে তিনি মধুপুরের পাহাড়ি গ্রাম নেদুরবাজার ও মহিষমারায় পৃথক দুটি কৃষক সমাবেশে যোগ দেন। সেখানে কৃষিমন্ত্রী বলেন, মধুপুর গড় কলা, আনারসসহ বিভিন্ন ফল চাষের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার উৎপাদিত ফল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মধুপুরের আনারস এখন স্পেন, পর্তুগাল ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, রপ্তানির এ ধারা অব্যাহত রাখতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফল চাষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ফল পাকাতে ক্ষতিকর হরমোন ব্যবহারের অভ্যাস পুরোপুরি পরিত্যাগ করতে হবে। পাশাপাশি নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভোক্তারাও নির্ভেজাল ও পুষ্টিকর ফল পান।

মধুপুরে বাণিজ্যিক ভিত্তিতে আদা ও হলুদ চাষে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী।

এ সময় ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক ছানোয়ার হোসেনের ফল, সবজি ও মসলার খামার পরিদর্শন করেন।

‘আদিবাসীদের জন্য এমন কিছু করতে চাই, যেন আমাকে সারা জীবন মনে রাখেন’

‘আগের দিনও কথা হয়েছিল মেয়ের সঙ্গে’ দাবি টাঙ্গাইলের এক পরিবারের

নিখোঁজের ২৪ দিন পর শালবনে কিশোরের দেহাবশেষ, গ্রেপ্তার ৪

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

গোপালপুরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি

মির্জাপুরে বাস-পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু