হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে অভিজিৎ কুমার (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গুল্যা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

অভিজিৎ কুমার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচগাছী গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাঁর প্যান্টের পকেটে থাকা জন্মসনদ দেখে পরিচয় শনাক্ত করা হয়। তবে ওই যুবককে দুই দিন এ এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

‘ধর্ষণের শিকার’ গৃহবধূর হাসপাতালে মৃত্যু

৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পল্লিচিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সখীপুরে কর্মচারীর হাত-পা বেঁধে দুই কারখানায় ডাকাতি

লুটপাট-দুর্নীতির কারণে স্বৈরাচারী সরকারকে জনগণ বিতাড়িত করেছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১১ বছর আদালতের বারান্দায় বারান্দায়, হত্যা মামলার রায়ের দাবি স্বজনদের

স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ক্ষোভে নারী সহকর্মীকে হত্যা, শ্রমিক গ্রেপ্তার

রিপোর্টে নরমাল, ফিল্মে ধরা পড়ল হাড় ভাঙা

সখীপুরে সরু বাঁশের সাঁকোতেই পারাপার দুই গ্রামের মানুষের

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার