হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবি: অধ্যাপক মুকিত মোকাদ্দেসকে প্রধান করে শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

সিলেট প্রতিনিধি

শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

এ সময় শিক্ষার্থীরা আগামী বুধবারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলেন। তখন উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচন কমিশনার শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে অতি শিগগির রোডম্যাপ ঘোষণা করবে।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গোয়াইনঘাটে স্থানীয়দের মানববন্ধন

সিলেটে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

সিলেটে স্মরণসভায় বক্তারা: ড. সফিউদ্দিন ছিলেন মানবতাবাদী শিক্ষক

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

খাল খননের ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট সরকারি কলেজ: সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রতা