হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেটে হামে আক্রান্ত হয়ে সাজু নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, সাজু হামে আক্রান্ত ছিল। এর সঙ্গে তীব্র ডায়রিয়া, নিউমোনিয়া এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দেয়। রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণে গতকাল থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সমস্ত সহায়ক চিকিৎসা সত্ত্বেও, রোগীর অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে এবং সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪১ জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১৫৩ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। বিভাগে সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন রোগী ভর্তি রয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র