হোম > সারা দেশ > সিলেট

তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেট-তামাবিল মহাসড়কে চিনিবোঝাই ট্রাকচাপায় মইনুল হুসেন আয়ানী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের উমনপুরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মইনুল হুসেন আয়ানী সিলেট গ্যাসফিল্ডের একজন কর্মচারী ছিলেন। গ্যাসফিল্ডে দায়িত্ব পালন শেষে তৃতীয় গেট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের বাসিন্দা মৃত ঈসা মেম্বারের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী