হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি, 

প্রতীকী ছবি

সিলেটের জালালাবাদে প্রিমা শর্মা (২২) নামের এক মেডিকেল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর জালালাবাদ থানার করেরপাড়া এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রিমা শর্মা ওই এলাকার অমৃকা রঞ্জন শর্মার মেয়ে এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। পরিবারের লোকজনও এটা সন্দেহ করছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবুও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

সম্প্রীতি ও সংস্কৃতি বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রমমন্ত্রীর

টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের

সিলেটে আইনশৃঙ্খলা উন্নয়নে ৭ দিনের সময় বেঁধে দিলেন শ্রমমন্ত্রী

সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

বালু-পাথর উত্তোলন ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে নির্দেশনা

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

সিলেটে মোটরসাইকেল চোরসহ আটক ২

ছুটিতে বাড়িতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু