হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

জাফলংয়ে ঈদের দিনেই পানিতে ডুবে পর্যটকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঈদের দিনেই পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

সোমবার (৩১ মার্চ) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন নয়ন মিয়াসহ তারা ১৩ জন বন্ধু একটি পিকাপে করে দুপুরের দিকে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে গোসল করতে নামে।

জাফলংয়ে ঈদের দিনেই পানিতে ডুবে পর্যটকের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

গোসলের একপর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়