হোম > সারা দেশ > সিলেট

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

ইকবাল আল আজাদ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা-পুলিশ।

গতকাল সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাচনা বাজারের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল আল আজাদ জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি ২০২০ সালের ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন। তাঁর পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের মৃত্যুর পর শূন্য পদে উপনির্বাচন হয়। সে নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পতিত সরকারের ২০২৪ সালের মে মাসের সর্বশেষ নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

শ্রীমঙ্গলে ২৬ সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘হারমনি ফেস্টিভ্যাল’