হোম > সারা দেশ > সিলেট

বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার চারখাই ইউনিয়নের মহনপুর-পল্লী শাসন এলাকার হিরা বিশ্বাসের ছেলে। 

নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সূর্য বিশ্বাস তার ঠাকুরমাকে খুঁজতে বের হয়। ওই সময় বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যায়। 

এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম. এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, বালুবাহী একটি ট্রাকের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু