হোম > সারা দেশ > সিলেট

স্বাভাবিক হয়েছে ওসমানী বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নেমেছে পানি। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাফিজ আহমেদ বলেন, ‘রানওয়ের পানি আগেই নেমে গেছে। অ্যাপ্রোচ লাইট পানিতে তলিয়ে থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি। এখন পানি নেই। ফলে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।’

বিমানের সিলেট স্টেশন ম্যানেজার আবদুস সাত্তার আজকের পত্রিকাকে জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আসা একটি ফ্লাইট অবতরণ করে এবং ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট শিডিউল অনুযায়ী চালু হয়েছে।

এর আগে বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তিন দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু