হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯২ জন

সিলেট প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ সময় নতুন করে আরও ৯২ জন সন্দেহভাজন হাম-রুবেলা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনটি শিশু হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৬ মাস বয়সী ইশিতা কাহের, মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সী সুমিতা ও সিলেট সদরের ৯ মাস বয়সী লাবিবা। তাদের মধ্যে ইশিতা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব নিশ্চিত কেস ধরা না পড়লেও নতুন করে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে: সিসিক প্রশাসক

সিলেটে ইভটিজিং ও হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জৈন্তাপুরে মানব পাচারকারীসহ আটক ১৪

সিলেটে কিশোরীকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি

বিদ্যালয়ে শিক্ষকের অনুপস্থিতি: আকস্মিক পরিদর্শনে গিয়ে এমপি কামরুলের ক্ষোভ

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি