হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া শিশুরা হলো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাজীপুরের বাসিন্দা বিবেকের সন্তান আরাধ্যা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিকলার বাসিন্দা সুমনের মেয়ে তাইবা। তাদের দুজনেরই বয়স পাঁচ মাস। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৬৮ জন ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৭৬ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে নিষিদ্ধ

খাবারের মান নিয়ে অভিযোগ করায় মারধর: শাবিপ্রবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে পেটালেন ছাত্রদলের দুই নেতা

এসএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ