হোম > সারা দেশ > সিলেট

নবীগঞ্জে ঈদের জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১ ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে ঈদের জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১ ব্যক্তির মৃত্যু। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের জামাতের স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়ার বেশির ভাগ মানুষ প্রতিবছর সদরঘাট দক্ষিণপাড়া এলাকার সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। সম্প্রতি সৈয়দ আলী ঈদগাহের জায়গার ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে পশ্চিমপাড়ার লোকজনের সঙ্গে তাদের দ্বন্দ্বের সৃষ্টি হয়।

গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত নিয়ে আলোচনা করতে দুই পক্ষের মুরব্বিরা সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদে জড়ো হন। আলোচনা শেষে মসজিদের সামনে আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করেন ওই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন নামাজি ও আমলদার মানুষ ছিলেন।

এদিকে আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, সদরঘাট গ্রামে ঈদের জামাতকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।’

হাম আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০

সিলেটে পর্যটনকেন্দ্রে পর্যটকের ঢল

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে উপজেলা আ.লীগের নেতা কামাল আটক

দায়িত্বরত অবস্থায় পূজামণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজড

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক