হোম > সারা দেশ > সিলেট

সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সিলেট প্রতিনিধি

আটককৃত রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে আটক করেছে। নিহত ওই নারীর নাম সাহিদা বেগম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে রেজাউল করিম তাঁর স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার কারণ জানতে পুলিশ অনুসন্ধান করছে। নিহত সাহিদা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।