হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

সিলেট প্রতিনিধি

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ মো. আশরাফুল ইসলাম (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে চিনিভরা ট্রাকসহ তাঁকে আটক করা হয়।

আটক ট্রাকচালক আশরাফুল ইসলাম রাজশাহীর দামকুড়ার বাসিন্দা। জব্দ মালামালের মালিক সিলেটের জৈন্তাপুরের হরিপুরের মরা মিয়া ওরফে সাদিকুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেলে সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকার সিলেট ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনের চেকপোস্টে নম্বরবিহীন একটি ট্রাক থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সেখানে ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি রয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৮১ হাজার টাকা। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চিনিভরা ট্রাকসহ চালককে আটকের ঘটনায় মামলা হয়েছে। মামলায় চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়