হোম > সারা দেশ > সিলেট

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ২২ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা।

এ ছাড়া ২৬ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ তারিখ, ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চলবে প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি, ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, আচরণবিধি প্রস্তুত করা হয়েছে, শিগগির শাকসু ওয়েবসাইটে দেওয়া হবে।

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা