হোম > সারা দেশ > সিলেট

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের জাফলংয়ে আজ শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সেকেন্ড অফিসার এসআই উৎসব কর্মকার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওসি স্যারসহ আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযানে আছি।’

এর আগে, গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁরা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন।

এদিকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গতকাল সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া একই ঘটনায় সন্ধ্যায় ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। এতে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১

সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ওসমানীতে আইসোলেশন সেন্টার চালু

ধর্ষণচেষ্টাকালে অচেতন হওয়ায় শিশুটিকে হত্যা করা হয়

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক

৫ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু