হোম > সারা দেশ > সিলেট

বিয়ানীবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে ইমরানা বেগম (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। ইমরানা বেগম খশিরবন্দ গ্রামের মৃত ছত্তার আলীর মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইমরানা মানসিক রোগী। কয়েক দিন আগে তাঁর রোগ বেড়ে যায়। তিনি প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতেন। গতকাল সকালে খালি ঘরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে তাঁর মা ঘরে ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। তাঁকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু