হোম > সারা দেশ > সিলেট

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

মেরামত ও সংরক্ষণকাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী শনিবার (২৯ নভেম্বর) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলাকাগুলোয় বিদ্যুৎ থাকবে না।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবাহনাীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশের এলাকা এবং রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ দেওয়া হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু