হোম > সারা দেশ > সিলেট

আজমিরীগঞ্জে বিষপানে পল্লিচিকিৎসকের মৃত্যু

প্রতিবেদক

হবিগঞ্জ: আজমিরীগঞ্জে বিষপানে মো. হেলাল মিয়া (৩৭) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মৃত হেলাল উদ্দিন উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর কান্দা গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি সৌলরী বাজারে ওষুধের ব্যবসা ও প্রাথমিক চিকিৎসা করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে পরিবারে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। সোমবার বিকেলে তাঁকে বিষক্রিয়ায় ছটফট করতে দেখে পরিবারের লোকজন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তবে আপাতত তাঁর পরিবার বলছে, তিনি আত্মহত্যা করেছেন।

 

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা