হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পরিত্যক্ত অবস্থায় একটি ১২ বোর শটগান উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেট নগরের পাঠানটোলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ১২ বোর শটগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে নগরের পূর্ব পাঠানটোলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে সিলেট নগরের লন্ডনী রোড এলাকার বিভিন্ন স্থানে অভিযানকালে পূর্ব পাঠানটোলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার দক্ষিণে সীমানা দেয়ালের পাশ থেকে পরিত্যক্ত সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা অবস্থায় কালো রঙের প্লাস্টিকের বাঁটযুক্ত একটি সক্রিয় ট্রিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শটগান উদ্ধার করা হয়। যার বাঁটসহ দৈর্ঘ্য ৩ ফুট ০৯ ইঞ্চি এবং বাঁটের দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি। শটগানের বাঁটের বাঁদিকে কাগজের স্টিকারে ইংরেজিতে ম্যাভেরিক মেড ইন দ্য ইউএসএ এবং ওপেনিং লিভারের নিচে লোহার অংশে খোদাই করে টিআর ১২১০৩৪৯৬ লেখা রয়েছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়