হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মধ্যরাতে গাড়ির গ্যারেজে আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

পাঠানটুলা এলাকার নবাবী মসজিদ সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে গতকাল দিবাগত রাতে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাঠানটুলা এলাকার নবাবী মসজিদ সংলগ্ন একটি গাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ৩টায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা।

তিনি বলেন, ‘আমরা গ্যারেজের ভেতরেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ওখানে প্রায় ১০ টি গাড়ি ও ২-৪ টি মোটরসাইকেল ছিল সম্ভবত। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানানো হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ণয় করা যায়নি।’

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী