হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর একটি দল ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২২ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, মাধবপুর থানাধীন রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে। খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে পৌঁছালে মো. ইব্রাহিম মিয়া টিটু নামে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে। তিনি রসুলপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। জিজ্ঞাসাবাদে টিটু স্বীকার করে যে তাঁর হেফাজতে থাকা সাতটি পাটের বস্তায় গাঁজা রয়েছে। পরে বস্তাগুলো তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

শ্রীমঙ্গলে ২৬ সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘হারমনি ফেস্টিভ্যাল’