হোম > সারা দেশ > সিলেট

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে বিরোধের জেরে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের ছলু মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সাইফুলের আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ‘পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। কারা কী জন্য তাঁকে হত্যা করেছে, সে বিষয়টি জানার পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নুর আলম আজকের পত্রিকাকে জানান, তাঁরা গরু চোরাচালান করতেন। টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ জন্য ধরে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন শেষে রাতেই তারা এজাহার করবে। আমরা আসামিদের ধরতে পুলিশি অভিযান চালিয়ে যাচ্ছি।’

সিলেট আদালতে জামায়াত সমর্থিত ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

টানা বর্ষণে আবারও ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরাপল্লি

বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ঘুষি মেরে হত্যা

সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার, প্রতারণার অভিযোগ

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১৫, অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত