হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ যুবক আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

জৈন্তাপুরে আটক ২ যুবক। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও ইয়াসিন আহমেদ (১৯)।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী