হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ জন শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার বাকি দুজনের বয়স কম হওয়ায় তাদের জন্য শিশু আদালতে জামিন চাইবেন আইনজীবীরা। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে জামিন চাইলে বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন। 

সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সোমবার বিকেলে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি করে। আসামিদের আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠান। 

আজ আসামিদের জামিনের পর আসামিপক্ষের এক আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট।’

আরও পড়ুন:

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের সীমানা পিলার উদ্ধার

দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা