হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শুক্রবার রাতে বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকা থেকে ওয়াজ আলীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে র‍্যাব-১২-এর সদস্যরা অংশ নেন।

গ্রেপ্তার ওয়াজ আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকার মোকছেদ শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পোতাজিয়া গ্রামে মো. ওসমান গণি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে সাব্বির হোসেনসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত সাব্বির হোসেনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় মো. ওসমান গণি বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। চলতি বছরের ২৭ আগস্ট আদালত ওই মামলায় ওয়াজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

শাহজাদপুরে মাদক কারবারির বাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২২

বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

দুধের জনপদে খামারিদের দীর্ঘশ্বাস

নিম্নমানের সার বিতরণ: সরানো হলো কামারখন্দের কৃষি কর্মকর্তাকে

যমুনার পাড়ে বর্ষা মানেই ভাঙন

তাড়াশে ১০ হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ

সিরাজগঞ্জে তীব্র লোডশেডিং, প্রতিবাদে তাঁতকল মালিক-শ্রমিকদের বিক্ষোভ

নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি

কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু