হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভোটকেন্দ্রে সন্তান প্রসব, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রের সামনের সারিতে দাঁড়ান অন্তঃসত্ত্বা আম্বিয়া খাতুন (৩৫)। হঠাৎ প্রসববেদনা উঠলে উপস্থিত নারী ভোটারদের সহায়তায় তিনি কন্যাসন্তান প্রসব করেন। ভোট দিতে এসে সন্তান প্রসব করা ওই নারী জানান, তিনি বিএনপির একজন সমর্থক। ভোটের দিনে তাঁর কোলজুড়ে শিশুসন্তান আসায় নাম রেখেছেন ‘খালেদা জিয়া’।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কয়েকজন নারী ভোটার ওই নারীকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়ে সন্তান প্রসব করান। আম্বিয়া খাতুন উপজেলার বেংনাই পশ্চিমপাড়া গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। কন্যাশিশুটি ওই দম্পতির দ্বিতীয় সন্তান।

এদিকে খবর পেয়ে গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নবজাতককে দেখতে যান। তাঁরা শিশুটির জন্য নতুন পোশাক, জন্মনিবন্ধনের ব্যবস্থা এবং তার মায়ের জন্য পুষ্টিকর খাবার ও নগদ অর্থ সহায়তা দেন বলে জানা গেছে।

আমিনুল ইসলাম বলেন, ‘এটি স্মরণীয় ঘটনা। মা ও শিশুর সুস্থতার জন্য আমরা পাশে আছি।’

আম্বিয়া খাতুন বলেন, ‘১৭ বছর পর ভোট হলো। আর এটিই আমার প্রথম ভোট। নিজেকে ধরে রাখতে পারিনি। তাই শরীর খারাপ থাকলেও ভোট দিতে যাই। কিন্তু হঠাৎ করেই ব্যথা শুরু হয়। তারপর আর ভোট দেওয়া হয়নি, সন্তানই কোলে চলে এল।’

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

শুধু সাইনবোর্ড বদলেছে, প্রকৃত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: বিএনপি নেতা বাচ্চু

দুদকের মামলায় স্ত্রী-বাবাসহ খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

মোড়কে লেবেল-মূল্যতালিকা নেই, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

রায়গঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন সাব্বির, জড়িতদের খুঁজছে পুলিশ

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা