হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদরে ট্রাকচাপায় শাহ আলম (৫৬) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি মারা গেছেন।

আজ সোমবার বিকেলে সদরের শিয়ালকোল এলাকায় জেলা পরিষদের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সদরের সয়াধানগড়া দক্ষিণপাড়া এলাকার সেজাব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, পথিমধ্যে রাস্তার পাশে থাকা বালুর স্তূপের কারণে শাহ আলম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। সে সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের চাপায় শাহ আলম মারা যান। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আ.লীগের চেয়ে বিএনপি এক বছরে বেশি চাঁদাবাজি করেছে: রফিকুল

ইজিবাইকসহ যুবক নিখোঁজ, পথে পথে ঘুরছেন স্ত্রী

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে নিহত ১

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

ভোটটা তাকেই দেন, যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে: আসিফ

কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ কারাগারের ১২ বন্দী দেবেন পোস্টাল ব্যালটে ভোট