হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে বসা সালিসি বৈঠকে হারান আলী শেখ (৫৫) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে নিহত হারান আলীর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। নিহত হারান আলী শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, ১৫ দিন আগে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছিল। সে বিষয় নিয়ে গতকাল বিকেলে বৈঠক চলছিল। বৈঠকের শেষ দিকে মেয়ের স্বামীর পরিবারের লোকজন হামলা করেন। আহত হারান আলী শেখকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত হারান আলীর ছেলে ইকবাল হোসেন জানান, তাঁর বোন শাপলা খাতুন ও বোনজামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সে বিষয়ে গতকাল বিকেলে খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতী গ্রামে সালিস বসে। বৈঠকের শেষ দিকে আবুল কালামের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালান।

ইকবাল হোসেন বলেন, ‘হামলায় আমার বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগনে আলামিন, বোন শাপলা খাতুন ও আমি আহত হই। গুরুতর আহত বাবাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আ.লীগের চেয়ে বিএনপি এক বছরে বেশি চাঁদাবাজি করেছে: রফিকুল

ইজিবাইকসহ যুবক নিখোঁজ, পথে পথে ঘুরছেন স্ত্রী

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জে অটোভ্যান উল্টে নিহত ১

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

ভোটটা তাকেই দেন, যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে: আসিফ

কামারখন্দে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জ আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ কারাগারের ১২ বন্দী দেবেন পোস্টাল ব্যালটে ভোট