হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এলজিইডির উপসহকারী প্রকৌশলী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

রবিন ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় রবিন ইসলাম (৩০) নামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিন ইসলাম উপজেলার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

বগুড়া হাইওয়ে পুলিশের হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, রবিন ইসলাম রায়গঞ্জের বাড়ি থেকে প্রতিদিন শাহজাদপুরে গিয়ে অফিস করতেন। আজ অফিস শেষে বাড়িতে ফেরার পথে সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রবিনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার

মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তি মারা গেছেন

চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

ট্রাকের ধাক্কায় অটোভ্যানচালক নিহত

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

ভোটকেন্দ্রে সন্তান প্রসব, নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭