হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

‘ভোট দিসি, তাই ভাল্লাগতেছে’

সিরাজগঞ্জ প্রতিনিধি   

কামারখন্দ ভোটকেন্দ্রে আনোয়ারা বেগম (১১৫)। ছবি: আজকের পত্রিকা

নিজের স্বাস্থ্য আর বয়সের কাছে হার মানেননি আনোয়ারা বেগম (১১৫)। চোখে কম দেখেন, পা চলে ধীরে। একা হাঁটতে পারেন না। তবু ভোটের দিনে থেমে থাকেননি তিনি। লাঠিতে ভর দিয়ে, দুই ছেলে বউয়ের সহায়তায় হাজির হয়েছেন ভোটকেন্দ্রে। ভোট দিয়ে বেরিয়ে হাসিমুখে বললেন, ‘ভোট দিসি, তাই ভাল্লাগতেছে।’

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আনোয়ারা বেগম। তিনি কুটিরচর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলী আকবরের স্ত্রী।

ভোটকেন্দ্রে উপস্থিত লোকজনও বিস্ময় আর শ্রদ্ধায় তাকিয়ে ছিলেন এই বৃদ্ধার দিকে। অনেকেই বলছিলেন, বয়স নয় আনোয়ারা বেগম যেন দায়িত্ববোধেরই এক জীবন্ত উদাহরণ। শত বছরের বেশি বয়সেও ভোটাধিকার প্রয়োগ করতে আসা আনোয়ারা বেগম যেন কামারখন্দের নির্বাচনী দিনের সবচেয়ে অনুপ্রেরণাময় মুখ।

ছেলে বউয়েরা জানান, ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ জন্য শাশুড়িকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছেন।

ভোটকেন্দ্রের সার্বিক বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, নির্বিঘ্নে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। আসনটিতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খেলার মাঠ ছোট হওয়ায় বাড়ছে মাদকাসক্তি: জ্বালানিমন্ত্রী

ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা, ৩৫০ কোটি টাকার পশু বিক্রির আশা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত অন্তত ১৫ জন

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে জুয়ার আসর বসানোয় ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, যুবলীগ নেতাসহ ১১ জনের নাম উল্লেখ

সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বেলকুচি পৌরসভার উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সিরাজগঞ্জে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু