হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

জব্দ করা ঘোড়ার মাংস। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় মাংস পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িতদের জরিমানা করেন এবং জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

ইউএনও মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুলকে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাংস পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক মো. তারকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান, সংশ্লিষ্ট গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে বিআরটিএর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজীপুর থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা, ৩৫০ কোটি টাকার পশু বিক্রির আশা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত অন্তত ১৫ জন

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে জুয়ার আসর বসানোয় ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, যুবলীগ নেতাসহ ১১ জনের নাম উল্লেখ

সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বেলকুচি পৌরসভার উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সিরাজগঞ্জে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু