হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে মোটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের নলি তোলার মেশিনের মোটরের সঙ্গে শাড়ির আঁচল পেঁচিয়ে আলেয়া বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে আলেয়া বেগম কল্যাণপুর গ্রামের হাজী আব্দুল আলীমের বাড়ির সুতার ফ্যাক্টরিতে নলি তুলতে আসেন। কাজ করার একপর্যায়ে আলেয়ার শাড়ির আঁচল মেশিনের মোটরের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যায়। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, কল্যাণপুর গ্রামে নলি তোলার মেশিনের মোটরের সঙ্গে শাড়ির আঁচল পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

শুধু সাইনবোর্ড বদলেছে, প্রকৃত উন্নয়ন হয়নি: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

নিজেও কিডনি রোগী, তবু বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় কিশোর

মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়েছে হাসিনা: বিএনপি নেতা বাচ্চু

দুদকের মামলায় স্ত্রী-বাবাসহ খাদ্য কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

মোড়কে লেবেল-মূল্যতালিকা নেই, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

রায়গঞ্জে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারালেন সাব্বির, জড়িতদের খুঁজছে পুলিশ

যমুনার ভাঙনে নিঃস্ব শতবর্ষী রহিতননেছা পেলেন সহায়তা