হোম > সারা দেশ > শেরপুর

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ওই জামায়াত নেতার নাম জাহিদ হাসান। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

পরিবারসূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত দেড়টার দিকে নালিতাবাড়ী বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে হেঁটে বাড়ি ফিরছিলেন জাহিদ হাসান। চকপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তাঁর গতিরোধ করে হামলা চালায়। একটি কালো ব্যাগ জাহিদ হাসানের মাথায় পরিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা সটকে পড়ে।

পরিবারের ভাষ্য, প্রায় আধা ঘণ্টা সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জাহিদ হাসানের বড় ভাই আব্দুল মোমেন বলেন, ‘রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে এ হামলা হতে পারে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।’

নলিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় নির্বাচনের আগেও ওই এলাকায় হেলমেট পরা কিছু লোকের অবস্থানের বিষয়টি জেনেছিলাম। পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আগামীকাল প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।’

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নালিতাবাড়ীতে মানুষ-বন্য হাতি সংঘাত নিরসনে বসছে এআই ক্যামেরা

ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে ৫ মাস পর চালু অ্যাম্বুলেন্স, সপ্তাহে সেবা মিলবে ২ দিন

শেরপুর সীমান্তে পাইপগানসহ আটক ১

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

অবৈধভাবে ভারতে প্রবেশকালে শেরপুর সীমান্তে বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ৯

শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষ, ৮ ডিবি পুলিশ আহত

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী ছাইব হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজের টাকা ও জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার, শিকলে বেঁধে মারধর