হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর-৩ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

শেরপুর প্রতিনিধি

আজ সকালে শ্রীবরদীর পশ্চিম ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন।। ছবি: আজকের পত্রিকা

জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।

শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষ রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। তাঁরা আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত সাবেক তিনবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) সমর্থিত প্রার্থী মিজানুর রহমান। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে পাঁচজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয়জন করে পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

শ্রীবরদীর পশ্চিম ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটার। আজ সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া দুই উপজেলায় ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক এবং নির্বাচনী অনুসন্ধান (ইনকোয়ারি) কমিটির তিনজন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনীর আটটি মোবাইল টিমে ২০০-এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১ হাজার ১৫০ সদস্য মোতায়েন রয়েছেন।

রাত পোহালেই ভোট, কে হচ্ছেন শেরপুর-৩ আসনের অভিভাবক

বড় জয়ের প্রত্যাশা বিএনপির, আশাবাদী জামায়াতও

নালিতাবাড়ীতে অটোরিকশার ভাড়া নির্ধারণ

প্রতিবন্ধী পাঁচ ভাইবোনের সংগ্রাম: খাবার মিললেও নেই চিকিৎসা

ইসির মতবিনিময় সভায় শেরপুরের ডিসি বললেন, ‘সাংবাদিকেরা আমন্ত্রিত নয়’

শ্রীবরদীতে ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

মাছ বাজার যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা-বিক্রেতারা

অনুমোদন ছাড়াই হাসপাতাল চালু, বন্ধ করে দিল স্বাস্থ্য বিভাগ

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি সিরাজ, সম্পাদক হীরা

শেরপুরে আবাসিক ভবনে ১৮ হাজার লিটার ডিজেল মজুত, খুচরা ব্যবসায়ীকে জরিমানা