হোম > সারা দেশ > শেরপুর

বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে মো. ইয়াকুব আলী (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৫ মার্চ জামগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বড় ভাই হাতেম আলীর সঙ্গে কলহে জড়ান ইয়াকুব আলী। একপর্যায়ে ইয়াকুব আলী দা দিয়ে বড় ভাই হাতেম আলীর ঘাড়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে ৩১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী মাজেদা বেগম থানায় মামলা করেন। বিচারিকপ্রক্রিয়ায় মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জমি নিয়ে বিরোধে মাজার ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১

বিলকিসে স্বাবলম্বী আড়াই শ নারী

গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী

শেরপুরে নদী থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার

অবৈধ সংযোগে ১৪ মাস বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রি, ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

‘তারে পাইলে সুখ পাইতাম’—চিরকুটের পাশেই ঝুলছিল ১৪ বছরের কিশোরীর মরদেহ

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

শিশুকে খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক