হোম > সারা দেশ > শেরপুর

ঝিনাইগাতীতে লোকালয় থেকে মেছো বাঘের বাচ্চা উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেনের বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো এক বন্যপ্রাণী দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেছো বাঘে বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। 

ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।’ 

বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এটি গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বন জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।’ 

নালিতাবাড়ীতে হাতির তাণ্ডব, পাকার আগেই ধান কাটছেন কৃষক

ধাত্রী দিবস আজ: প্রসূতিদের পাশে ‘জননী’ নুরজাহান

নেই বুকশেলফ, নেই বই: উদ্বোধনের পাঁচ মাসেও চালু হয়নি নালিতাবাড়ী পাবলিক লাইব্রেরি

নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স: তিন মাস ধরে চালক নেই, অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

নালিতাবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক বিপুল ব্যবধানে নির্বাচিত

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

শেরপুর-৩ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু