হোম > সারা দেশ > শেরপুর

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

গ্রেপ্তার দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে রৌহা চরপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) এবং একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)।

পুলিশ জানায়, সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে ২০০৬ সালে মামলা হয়। এতে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আজ ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাসের ধাক্কায় শিশু নিহত, মা-বোন-ভাই আহত

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছে

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

নালিতাবাড়ী ও নকলায় সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ালেন

শেরপুরে টিসিবির ট্রাকসেলে পণ্যের ঘাটতি, ডিলারকে শোকজ

শেরপুরে ভাঙারি দোকান থেকে মাদ্রাসার ৮ হাজার বই জব্দ

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বন্ধ করলেন বিএনপি নেতা ও ব্যবসায়ীরা

শেরপুর সীমান্ত এলাকা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ