হোম > সারা দেশ > শরীয়তপুর

জঙ্গিবাদ সাজানো নাটক ছিল: ডিআইজি রেজাউল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পুলিশ লাইনসে সুধী সমাবেশে ঢাকা রেঞ্জের ডিআইজি। ছবি: আজকের পত্রিকা

জঙ্গিবাদ একসময় নাটক ছিল বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। আজ রোববার শরীয়তপুর পুলিশ লাইনসে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, ‘এখানে জঙ্গিবাদ নিয়ে কথা উঠেছে। জঙ্গিবাদ তো একসময় সাজানো নাটক ছিল। আজ আমরা সেই সাজানো নাটক থেকে পরিত্রাণ পেয়েছি।’

ডিআইজি বলেন, ‘দীর্ঘ ১৮ বছর আমরা ফ্যাসিস্ট শাসকের নিপীড়নের শিকার হয়েছি। সেখান থেকে আজ আমরা মুক্ত হয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশে, নতুন চেতনায় গড়া পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছি।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এখানে মাদক ও চাঁদাবাজির বিষয়ে কথা উঠেছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, মাদক ও চাঁদাবাজির বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। শরীয়তপুরে চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান হবে না। যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে, তাহলে কঠোরভাবে দমন করা হবে।’

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই আন্দোলনে ১৪ শহীদের পরিবারকে উপহারসামগ্রী দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাছির উদ্দিন কালু, জামায়াতের জেলা শাখার নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু নির্মাণে অর্থের অপচয় হয়েছে: সেতুমন্ত্রী

শরীয়তপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মিলছে না পরিচয়

শেরপুরে বজ্রপাতে শিক্ষকের মৃত্যু

শরীয়তপুরে প্রচণ্ড গরমে শিক্ষক-শিক্ষার্থীসহ অসুস্থ ৬

পদ্মায় যেন আর একটি ঘরও বিলীন না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শ্যালো ইঞ্জিন নিয়ে পাম্পে কৃষক, ভিডিও ভাইরাল

শরীয়তপুরে নিখোঁজের ২৫ দিন পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জাজিরায় ৬ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

পাম্পে ড্রামে করে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু