হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার, আটক ৪

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আক্তার হোসেন ঢালী (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সখিপুর থানার চরসেনসান ইউনিয়নের বেড়াচাক্কি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আক্তার হোসেন ঢালী বেড়াচাক্কি গ্রামের কৃষক বাবুল ঢালীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার হোসেন ঢালী নরসিংহপুর ফেরিঘাট এলাকায় একটি বিকাশের দোকান চালাতেন। গত শনিবার রাত ৯টার দিকে দোকান থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বাবুল ঢালী সখিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে আক্তার ঢালীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বেড়াচাক্কি এলাকার সৈয়দ বক্স তালুকদারের ছেলে তাজেল তালুকদার, ইউসুফ বকাউলের ছেলে জয়নাল বকাউল, আমিন বকাউল ও তাঁর ছেলে হেলাল বকাউলকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: সাব-রেজিস্ট্রার নেই দুই উপজেলায়, ভোগান্তি