হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে দেয়ালচাপায় নির্মাণশ্রমিক নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণকাজ করার সময় দেয়ালচাপায় সোহেল সরদার (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোহেল পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে। তার তিন বছরের একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণশ্রমিক সোহেল সরদার। এ সময় দেয়ালটি ভেঙে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: সাব-রেজিস্ট্রার নেই দুই উপজেলায়, ভোগান্তি