হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে আরও ১২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে নতুন করে আরও ১২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২১৫ জন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে একজন মারা গেছেন আর সুস্থ হয়েছেন ২০২ জন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলার বিভিন্ন থানা, ডিবি পুলিশ ও পুলিশ লাইনসের ১২ সদস্য করোনায় আক্রান্ত। তাঁদের মধ্যে একজন ওসি, একজন এসআই, একজন এএসআই ও নয়জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন নারী ও নয়জন পুরুষ সদস্য আছেন। আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। গত বছর আগস্ট মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাজিরা থানার এসআই শওকত।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে: নাহিদ ইসলাম

পল্লিচিকিৎসকের একাধিক ইনজেকশনে শিশুমৃত্যুর অভিযোগ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে কিশোর আহত, পাঠানো হলো ঢাকায়

সকালে খেলতে বেরিয়ে নিখোঁজ শিশু, দুপুরে মিলল বস্তাবন্দী গলাকাটা লাশ

শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার

এজলাসে অসদাচরণ: শরীয়তপুরের সেই পিপি কামরুল হাসানকে শোকজ

শরীয়তপুরে এজলাসে পিপির অসদাচরণ, নেমে গেলেন বিচারক

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুর: সাব-রেজিস্ট্রার নেই দুই উপজেলায়, ভোগান্তি